ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

প্রতিবেদক
admin
৫ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। আর এই কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: শাহরিয়ার হোসেন।

সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সি-ইউনিটে ১৫তম মেধাস্থান অর্জন করা খুলনার আজহারুল ইসলামকে ভর্তি কার্যক্রমে সর্বোচ্চ আর্থিকভাবে সহায়তা করেন এই ছাত্রনেতা। ক্যাম্পাসে পেয়েছেন ব্যাপক প্রশংসা।

ভর্তিকৃত শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, ‘ভাইয়ের প্রতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা’, ‘পরবর্তী ক্লাস শুরু হলে কোনো প্রয়োজন হলে অবশ্যই ভাইদেরকে জানাবো।’

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীকে সাহায্য করা ছাত্রদল নেতা মো: শাহরিয়ার হোসেন বলেন, ‘আমি খেয়াল করলাম আমার ক্যাম্পাসে ভর্তি হবে একজন ছোটভাইয়ের আর্থিক সহায়তা প্রয়োজন। আমি তখনই আজহারুলের সাথে যোগাযোগের চেষ্টা করি। একজন শিক্ষার্থীর পড়াশোনার কাজে যদি সামান্য উপকার করতে পারি এতে আনন্দ পাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে, এখনো করছে, সামনেও করে যাবে। আমিও আজহারুলের পাশে থাকতে পেরে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে গর্ববোধ করছি।’

আরও পড়ুন

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ

তাসফিয়া আলমের কবিতা ❝ হারিয়ে যাওয়া ❞

মানবিক দেশ গড়ার প্রতীক দাঁড়িপাল্লা : আব্দুল্লাহ আল ফারুক

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন- মিজানুর রহমান আজহারি

‎শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের জনসমুদ্র ও বিশাল জনসভা ‎

হারানো ঐতিহ্য – সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া

বাবার শূন্যতা ও মায়ের সংগ্রাম: সাফল্যের শিখরে ফারিয়া

কবিতা:- ❝হাদি সে তো সংগ্রাম❞

কবিতা :- অপেক্ষা

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী