ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক

প্রতিবেদক
admin
১৯ এপ্রিল ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ

Link Copied!

নিজেস্ব প্রতিবেদক

২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

সারাদেশ থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এই হেল্প ডেস্ক স্থাপন করা হয়। হেল্প ডেস্ক থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছিলো ব্যাগ ও মোবাইল ফোন নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা, বিশুদ্ধ পানি পান করার সুবিধা এবং প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদানসহ বিভিন্ন ধরণের সার্বিক সহযোগিতা।

হেল্প ডেস্ক কার্যক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন ,“আমরা সব সময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি । এটি ছাত্রদলের একটি মানবিক উদ্যোগ।”

জবি ছাত্রদলের আহব্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রদল মেধাবীদের ছাত্রসংগঠন তাই নবাগত শিক্ষার্থীদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আমাদের এই আয়োজন”।

এ সময় বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎