ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব আব্দুল আল আমিনের নেতৃত্বে মশাল মিছিল

প্রতিবেদক
News Desk
১৭ মার্চ ২০২৫, ১:১১ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার : মির্জা নাদিম

১৬ মার্চ দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ আব্দুল আল আমিনের নেতৃত্বে সোনাগাজী পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোঃ আব্দুল আল আমিন বলেন, “দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে, কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আমরা এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি করছি। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের আন্দোলন চলবে, যতদিন না ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়।”

মিছিলে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, ২নং বগাদানা ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, ৩নং মঙ্গলকান্দী ইউনিয়ন তাঁতী দলের সভাপতি সাইদুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সাধারণ মানুষও সংহতি প্রকাশ করেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা