ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এলাকা পরিদর্শন !!

প্রতিবেদক
News Desk
২৫ আগস্ট ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

মো শাহীন,
নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান) প্রতিনিধি

বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।

শনিবার (২৪ আগষ্ট) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বাইশারী ইউনিয়নের দক্ষিন বাইশারী, নারিচ বুনিয়া, গোদাম পাড়া এলাকায় ত্রাণ বিতরন সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং রাস্তা ঘাটের ক্ষয়ক্ষতি ও ভেঙ্গে যাওয়া বাড়ী ঘর গুলু দ্রুত মেরামতের জন্যে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি ক্ষতিগ্রস্ত ২শত পরিবারকে চাউল, ডাউল, পিয়াজ, তৈল ও আলু বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা শাখার নাইক্ষ্যংছড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ হোছন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, ইউ পি সদস্য নুরুল কবির, বিএনপির ইউনিয়ন সভাপতি আবদুল করিম বান্টু, সাধারন সম্পাদক আবুল কালাম, যুগ্ন সম্পাদক মোঃ ইউনুস, যুবদল সভাপতি ও ইউপি সদস্য নুর মোহাম্মদ পুতুন, জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন সম্পাদক মোঃ ছলিম, জমায়াত নেতা হাফেজ মমতাজ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আহসান হাবীব প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্ততা মোঃ জাকারিয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসায় বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইশারী ইউনিয়ন শাখার নেতৃবৃৃন্দরা ও স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানান।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা