ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিনোদন

পূর্বাচলে ৩০ কাঠা জমি কিনলেন অভিনেত্রী সানাই

প্রতিবেদক
News Desk
১১ জুন ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ

Link Copied!

বিনোদন প্রতিবেদক :

দেশের অন্যতম আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। অভিনয় বা মডেলিংয়ের থেকে শরীরে সার্জারি করিয়ে আলোচনায় উঠে এসেছিলেন সানাই। এরপর ২০২১ সালের ডিসেম্বরে হঠাৎ করেই শোবিজ দুনিয়াকে বিদায় জানান তিনি। এবার নিজের জমানো অর্থ দিয়ে পূর্বাচলে ৩০ কাঠা জমি কিনেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১১ জুন) রাতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন অভিনেত্রী সানাই মাহবুব। জানান, নিজের জমানো টাকা দিয়ে পূর্বাচলে ৩০ কাঠা জমি কিনেছেনি তিনি।

জানা গেছে, পূর্বাচলের একটি কোম্পানি থেকে ৩০ কাঠা জমি কিনেছেন। যার টাকার পরিমাণ ৮৪ লাখ টাকা। প্রতি কাঠা জমির দাম ২ লাখ ৮০ হাজার। এটি একটি প্রজেক্টের জমি বলে জানিয়েছেন অভিনেত্রী।

সানাই মাহবুব জানান, বাবার পেনশনের টাকা আর আমার জমানো টাকা দিয়ে জমিটি ক্রয় করেছি। এটা আমার জীবনের একটা পাওয়া। এই জমিটি ২০২৮ সালে আমাকে বুঝিয়ে দেয়া হবে।

উল্লেখ্য,মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সানাই। কয়েকটি আইটেম গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এরপর ২০১৭ সালে সিনেমায় নাম লেখান। ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন-দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমায় কাজও করেছেন কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি। এরপর মিডিয়া থেকে দূরে চলে যান । তিনি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

কক্সবাজার-৪ নির্বাচনের ইলেকশন পিটিশনে হাইকোর্টে শুনানি

চকরিয়ার সবুজবাগে শিকড়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

ঈদের আগে চকরিয়ার ১৯ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ৫ উপাসনালয়ের ধর্মীয় নেতা পাচ্ছেন সম্মানী

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

আনোয়ারায় যানজট নিরসনে ইউএনও’র অভিযান, জয়কালী বাজারে সিএনজি–অটোরিকশা সরানোর নির্দেশ

যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলো ইরান

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি