ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বোয়ালখালীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ১১:১৮ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় দুমড়ে মুচড়ে গেছে সাইকেল ও মোটরসাইকেল।

শনিবার (১৬) রাত ৮টার দিকে উপজেলার আরাকান সড়কের কালুরঘাট আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাইকেল আরোহী সারোয়াতলী পূর্ব খিতাপচর গ্রামের মো. ইমতিয়াজ (৫০), মোটরসাইকেল আরোহী আমুচিয়া ইউনিয়ন ধোরলা গ্রামের মো. আরাফাত (২২) ও মো.আজাদ (২২)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম জাহান শোভা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মো. ইমতিয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল আমতল এলাকায় সাইকেল আরোহীকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে বসা দুই আরোহী ও সাইকেল চালক আহত হন।

 

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা