ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

বোয়ালখালীতে এনগেজমেন্ট অন লেমন প্রসেসিং বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
News Desk
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:২৯ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম বলেছেন, ‘বাংলাদেশে প্রতি বছর ১২ থেকে ১৪% লেবুর সংগ্রহোত্তর অপচয় হয়। বিশেষ করে ভরা মৌসুমে ( জুলাই-আগস্ট) চাষিরা লেবুর ন্যূনতম মূল্য পান না। চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ১৫০০ একর ভূমিতে লেবুর চাষ হয়। কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক চাষি ক্ষতিগ্রস্থ হন। তারা লেবু চাষে আশা হারিয়ে ফেলেন। তাই কৃষি বিপণন অধিদপ্তরের এসএসিপি প্রকল্পের আওতায় বোয়ালখালীতে একটি জুস ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। যদি একটা জুস ফ্যাক্টরি স্থাপন করা যায় তাহলে বোয়ালখালীর লেবু চাষিরা ন্যায্য দাম পাবে বলে আশা করা যায়। আর এই জুস ফ্যাক্টরি স্থাপন হবে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে। তবে ফ্যাক্টরি স্থাপনের পূর্বে সব ধরনের সম্ভাব্যতা যাচাই-বাছাই করা হবে। এতে করে চাষিরা ক্ষতি কাটিয়ে লেবু চাষের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠবে।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালখালীতে স্মল এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (বিপণন অংগ) এর আওতায় প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অন লেমন প্রসেসিং বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার গোমদণ্ডী ফুলতলস্থ এন. মোহাম্মদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এন. মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএসিপি’র (বিপণন অংগ) কম্পোনেন্ট পরিচালক ড. মোহাম্মদ রাজু আহমেদ (উপসচিব)। এসএসিপি’র ডেপুটি কম্পোনেন্ট পরিচালক মো. ফয়েজ এর সঞ্চালনা ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ, এন. মোহাম্মদ গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) অহিদুজ্জামান মাসুদ। অনুষ্ঠানে বোয়ালখালী উপজেলার লেবু চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ