ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

রেজাউল করিম বাবুল গোমদণ্ডী পাইলট হাইস্কুলের সভাপতি নির্বাচিত

প্রতিবেদক
News Desk
৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বোয়ালখালী পৌর সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবুল।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে রেজাউল করিম বাবুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য মো. সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. ইসমাইল হোসেন আবু, মো. আবুল আজাদ, মো. কফিল উদ্দিন মুন্সী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নীলু আক্তার, সাধারণ শিক্ষক সদস্য সাংবাদিক এস. এম মনজুর আলম, বিপ্লব সরকার, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য দিল আফরোজ পারভীন ও সদস্য সচিব প্রধান শিক্ষক এসএম খসরু পারভেজ।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি অভিভাবক সদস্য, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, সাধারণ শিক্ষক ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার