ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি
  3. সারা বাংলা

গাজীপুরে জামায়াতের ৬ নেতা-কর্মী আটক, নেতৃবৃন্দের নিন্দা

প্রতিবেদক
News Desk
২৬ নভেম্বর ২০২৩, ২:২২ পূর্বাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম, স্টাফ রিপোর্টার :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল হাসান বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিরোধীদলীয় নেতা কর্মীদের সিরিয়াল গ্রেফতার অব্যাহত রাখছে।
এর অংশ হিসেবে শুক্রবার মাগরিবের পর নগরীর টংগী কলেজ গেইট এলাকার একটি হোটেল থেকে মেট্রো উত্তরের সেক্রেটারি কাজী মাহফুজ উল্লাহ, মেট্রো মধ্য থানার সহকারী সেক্রেটারি এনামুল হক শরিফ, শিল্পাঞ্চল থানার তারবিয়াত সেক্রেটারি মো: জাহাঙ্গীর আলম,টংগী পূর্ব থানার রুকন এম মায়েজ এবং টংগী পশ্চিম থানার রুকন আব্দুল মান্নানসহ মোট ৫ জনকে থানা পুলিশ আটক করে ।

পরে কাশিমপুর ব্যবসায়ী সংগঠের সভাপতি থেকে মো: আল আমিনকে রাত সাড়ে ৮টায় তার দোকান থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। অর্থাৎ শুক্রবার সন্ধ্যা পর মোট ৬ জনকে আটক করা হয়।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, এভাবে প্রতিদিন একটি স্বাধীন সার্বভৌম দেশের হোটেল-রেস্টুরেন্ট, দোকান-পাট, বাড়ি-ঘর থেকে নিরাপদ নিরীহ লোকদেরকে আটক করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এটা কোন স্বাধীন সার্বভৌম দেশ নয়। বরং ভিন দেশী বাহিনীর মতোই আচরণ করা হচ্ছে। লাখ লাখ জনগন এখন ঘর বাড়ি ছাড়া। ক্ষমতার জন্য সরকার দেশের জনগণকে গৃহযুদ্ধের দিকে ঢেলে দিচ্ছে। আমরা স্মরণ করে দিতে চাই সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ির পরিণতি কখনো শুভ হয়না।

অবিলম্বে আটককৃতদের মুক্তি ,অযথা গ্রেফতার হয়রানি বন্ধ এবং কেয়ারটেকার সরকারের গণদাবি মেনে নেওয়ার আহবান জানান।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :