ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ইবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন

প্রতিবেদক
News Desk
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি :

আনন্দ র‍্যালী, দোয়া-মোনাজাত ও গরীব-দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিন বেলা ১১টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ড থেকে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ মিছিল বের করা হয়। এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৭৫’র কালো ইতিহাসের উপর ডকুমেন্টারি দেখানো হয়। ডকুমেন্টারি দেখানে শেষে ছাত্রলীগের অফিসে
কেক কাটা হয়।

সার্বিক বিষয়ে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আজকে গণতন্ত্রের মানসকন্যা, দুঃখী মানুষের আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন। তিনি ইতিমধ্যে দুঃখী মানুষের আশ্রয়ের স্থল হিসেবে, বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। নেত্রীর জন্মদিনে ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং দেশের এই উন্নয়ন অব্যাহত থাকুক।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকে আমাদের জাতির পিতার আমানত, পরপর তিনবার সফল নেত্রী যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির পিতা যেভাবে স্বপ্ন দেখতেন একইভাবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। দেশে একযোগে ৫৬০টি মডেল মসজিদ উদ্বাধন হয়েছে। জননেনী শেখ হাসিনার উন্নয়নে আজকে ১৮ কোটি জনগণ অভিভূত। আমি ছাত্রলীগের কর্মী হিসেবে গর্ববোধ করি। আমাদের শেষ আশ্রয়স্থল জননেনী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এছাড়াও তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা শান্তি প্রগতি স্লোগানকে সামনে রেখে যোগানকে সমনে নিয়ে আমর কাজ করি কাজ করি তারপর। মৌলবাদ, জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কাজ করি। সেইসাথে নিয়মিত আন্তঃহলের খেলাধুলার বৃক্ষরোপন কর্মসূচি পালন করে যাব।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার