ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

শেরপুরে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ ও ইন্টার্নদের কর্মবিরতি

প্রতিবেদক
admin
৫ সেপ্টেম্বর ২০২৩, ৩:১২ পূর্বাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল ,শেরপুর জেলা প্রতিনিধি :
সারাদেশের মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে ম্যাটস শিক্ষার্থীবৃন্দ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের ডিএমএফ ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি-মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ৪ সেপ্টেম্বর সোমবার শহরের নিউমার্কেট মোড় এবং জেলা সদর হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ডিএমএফ’র শেরপুর জেলা সদর হাসপাতাল শাখার সভাপতি রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ইন্টার্ন চিকিৎসক মেহেদী, রাকিব, সাব্বির, জাকিয়া জান্নাত রিমু, মারিয়া প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য স্বল্প সময়ে অল্প অর্থ ব্যয়ে একজন সুদক্ষ চিকিৎসক যেন তৈরী হতে পারেন সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত এক যুগ বছর ধরে ম্যাটসের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে কোন নিয়োগ দেওয়া হচ্ছে না। উপরন্তু ইন্টার্নশিপ বাতিলের কথা হচ্ছে। বক্তারা অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিয়োগ দেওয়া ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার আহবান জানান।
ওইসময় প্রায় দেড়শ ইন্টার্নশীপ ডিএমএফ চিকিৎসক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি