ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজারঘাটায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ

Link Copied!

ফাহিম রহমান,কক্সবাজার :

পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে সিন্ডিকেট ব্যবসায়ীদের রুখতে ও অতিরিক্ত লাভে বিক্রির আশায় বিভিন্ন গোডাউনে মজুদকৃত পণ্যের তদারকি করতে মাঠে কাজ করছে ভোক্তা অধিদপ্তর।

এসময় বিভিন্ন দোকান ও গোডাউন তদারকি করে মেয়াদ উত্তীর্ণ পণ্য নিত্যদিনের বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং পরিমাণের তুলনায় বিভিন্ন পণ্য বেশি করে মজুদ করে রাখার দায়ে বিভিন্ন দোকানদারদের জরিমানা করা হয়।

ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন দোকানদাররা অতিরিক্ত দামে পণ্য বিক্রির করার কারণে সমাজের খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্ত পরিবারের নিত্য প্রয়োজনীয় বাজার করতে নাজুক অবস্থা হয়।

সাধারণ লোকজন বলেন, বর্তমান সমাজে আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। আমরা দিনে এনে দিনে খাই। যদি বাজারে পণ্যের দামগুলো একটু কেনার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে আমাদের পরিবার পরিজনের মধ্যে দুমুঠো আহার জুটে। পণ্যের দাম বেড়ে গেলে আমাদের যেন দুঃখ কষ্টের সীমা থাকে না। আয়ের সাথে আমাদের ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেশি। তাই বাজার পরিস্থিতি গরিব দুঃখী মানুষের নাগালে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা জরুরি।

এই বিষয়ে, কক্সবাজার জেলার জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে শহরের বড় বাজারে চড়া দামে পণ্য বিক্রি, অতিরিক্ত হারে পণ্য মজুদ করে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারামতে বিভিন্ন দোকানদারকে জরিমানা করা হয়। তারপরও যদি কেউ এই ধরণের কাজে সম্পৃক্ত থাকে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অসাধু চক্র মিলে গড়ে তোলা সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা