ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ১২ বিএনপি নেতাকে ‘আজীবন’ বহিস্কার

প্রতিবেদক
News Desk
২২ মে ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ

Link Copied!

কক্সবাজার সংবাদদাতা:

আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেওয়া ১২ বিএনপি নেতাকে ‘আজীবন’ বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিএনপির দলীয় শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত (কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়া) থাকার অভিযোগে কক্সবাজারের ১২ জন বিএনপি নেতাকে দল থেকে ‘আজীবনের জন্য’ বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত ১২ জনই আগামী ১২ জুন পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন। তাদের মধ্যে ৩ জন বর্তমান কমিশনার রয়েছে।।

নেতাদের বহিস্কার আদেশে বলা হয়েছে-‘গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেঈমান,বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজীবন বহিস্কার হওয়া নেতারা হলেন কক্সবাজার জেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ,(বর্তমান কমিশনার) কক্সবাজার জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুকুল, কক্সবাজার পৌর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, কক্সবাজার জেলা বিএনপির সদস্য এস আই এম আক্তার কামাল আজাদ(বর্তমান কমিশনার), কক্সবাজার পৌর শ্রমিক দলের সভাপতি আবচার কামাল, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার টিপু, কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার বকুল, দফতর সম্পাদক জাহেদা আক্তার, কক্সবাজার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম লিটন, কক্সবাজার জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক শাহাব উদ্দিন শাহেদ, সদস্য ওমর সিদ্দিক লালু (বর্তমান কমিশনার) ও কক্সবাজার পৌর যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন রিয়াদ।

এদের প্রত্যেককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতাদের কাছে পাঠানো চিঠিতে পাঠানো হয়েছে তাতে লেখা হয়েছে- ‘নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে অত্যাচারি শাসকগোষ্ঠীর দ্বারা যারা গুম-খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্টীর আখাংকার প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করেছেন।’

বহিস্কারাদেশ মতে, শোকজ পাওয়া ১২ বিএনপির নেতার কেউই নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব দেননি।

আরও পড়ুন

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎