ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক।

প্রতিবেদক
News Desk
২০ মে ২০২৩, ১:১০ অপরাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক, রাজশাহী।

সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরীর (৭৫) মৃত্যুতে শোক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এদিকে শুক্রবার বাদ জুম্মা মহিষবাথান ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাত দেড়টায় ঢাকার বিআরবি হাসপাতালে ইন্তেকাল করেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রাজশাহী নগরীর মহিষবাথান উত্তরাপাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম হারুন অর রশিদ চৌধুরী সারাজীবন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোসহীন ছিলেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার