ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মন্দির ভাংচুর-হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

প্রতিবেদক
admin
১০ মে ২০২৩, ৬:২৯ অপরাহ্ণ

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর,হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার মো.আবুল কাশেম (৫৭) জেলার বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার ছোরাগো বাড়ির মৃত আলী আজমের ছেলে এবং নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার ( ৯ মে) বিকেলের দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে জেলার মাইজদী বাজারের টাউন হল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি জেলার বেগমগঞ্জ উপজেলার আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর ও হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া সে বিস্ফোরক,নাশকতাসহ একাধিক মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা