ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রামুতে গরু পাচারকারী ও বিজিবির সংঘর্ষ : নিহত-১

প্রতিবেদক
admin
৯ এপ্রিল ২০২৩, ১:২০ পূর্বাহ্ণ

Link Copied!

রামু প্রতিনিধি::

রামুর পূর্ব কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে মিয়ানমারের চোরাই গরু পাচারকারী ও বিজিবির সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আব্দুল জব্বার (৪০) নামের এক ব্যাক্তি প্রাণ হারিয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে- শনিবার রাত ৯টার দিকে কাউয়ারখোপ ডেফারকুল হয়ে পাঁচটি গরু পাচার হচ্ছিলো। পথিমধ্যে গরু গুলো জব্দ করে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির টহল দল। জব্দকৃত গরুগুলো নিয়ে পূর্ব কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান সড়কে উঠতেই বিজিবির উপর ইট-পাটকেল ছুড়তে থাকে গরু পাচারকারী চক্রের সদস্যরা। দফায় দফায় ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া। মধ্যম কাউয়ারখোপের প্রধান সড়কে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল জব্বার নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় বিজিবির একাধিক সদস্য আহত হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশূঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে এ প্রসঙ্গে বুধবার রাত ১২টা পর্যন্ত ১১ বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। নাইক্ষ্যংছড়ি জোন ও ১১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল রেজাউল করিম কে ফোনে পাওয়া যায়নি।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দাবি করেন- নিহত আব্দুল জব্বার গরু পাচারকারী ছিলেন না। সে একটি রড-সিমেন্টের দোকান করতেন। যারা মিয়ানমারের চোরাই গরুর ব্যবসা করেন বা পাচার করেন তাদের বিরুদ্ধে তালিকা করে ব্যবস্থা নিতে হবে। মূলত তাদের কারণেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা