ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আয়োজন নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির কর্মশালা মানবিক শওকত হোসেনের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ১৫ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রজ্ঞাপনে পদ নেই সনদে সাল পরিবর্তন:ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে তোলপাড়

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াতসহ ১১ দলীয় জোট

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

১১ দলীয় জোটের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করছেন সমন্বয়ক ড.হামিদুর রহমান আযাদ

নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বৈষম্যবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে চলমান আন্দোলনকে বেগবান করতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় ঐক্য জোট।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

এ সময় তিনি বলেন, জুলাই স্মরণে ৩৬ দিনের এই কর্মসূচি গণ-অভ্যুত্থানের প্রতি জনসচেতনতা তৈরি, জুলাই সনদ বাস্তবায়নে জনমত তৈরি ও বিগত সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করবে।

প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন হয়নি অভিযোগ করে হামিদুর রহমান বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ফলাফল পরিবর্তনের অভিযোগ আমাদের কাছে রয়েছে। এরপরও আমরা এই নির্বাচন কেন মেনে নিয়েছি? যদি নির্বাচনের ফলাফল জামায়াত না মেনে নিত, দেশ একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেত।’

বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানে আগের ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদ ফিরিয়ে আনছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, ‘বিচারের জন্য ৮০টি মামলা ট্রাইব্যুনালে গেছে, কিন্তু তার মধ্যে রায় হয়েছে মাত্র সাতটির। বিচারকাজ বিলম্বিত করা হয়েছে এবং এখনো হচ্ছে। মূলত নির্বাচন আদায়ের জন্য বিএনপি প্রতারণা করেছে।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জনগণের সঙ্গে জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করা হয়েছে। এমন প্রেক্ষাপটে চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে জোটের ৩৬ দিনের কর্মসূচি দেয়া হলো।’

তিনি জানান, ১ জুলাই থেকে ১৫ জুলাই গণভোটের রায় বাস্তবায়নের জন্য সব দেশে সেমিনার অনুষ্ঠিত হবে। চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অংকন করা হবে। জুলাই স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানে সভার আয়োজন করা হবে।’

৪ জুলাই রাজধানী ব্যতীত সারা দেশে গণমিছিল বরে করা হবে বলেও জানান ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াতসহ ১১ দলীয় জোট

আপডেট সময় : ০৪:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬