হাজারো শিক্ষার্থীকে জ্ঞান ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার অন্যতম কারিগর, ঈদগাঁও উপজেলার ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ নুরুল আলম আক্তারী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করেছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় সাবেক শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকসহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, সাবেক শিক্ষার্থী, সহকর্মী এবং সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।
মহান আল্লাহ যেন মাওলানা মোহাম্মদ নুরুল আলম আক্তারীকে দ্রুত সুস্থতা দান করেন-