Logo রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ, পেশাগত অধিকার রক্ষায় ৭ দফা দাবী উত্থাপন

মোঃ আবু সঈদ (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

জেলা দলিল লেখক সমিতির সমাবেশ  ছবি:
জেলা দলিল লেখক সমিতির সমাবেশ ছবি:
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জে বাংলাদেশ দলিল লেখক সমিতির জেলা শাখার উদ্যোগে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নিবন্ধন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার উদ্যোগের প্রতিবাদ জানিয়ে প্রায় দুই লক্ষাধিক দলিল লেখকের পেশাগত অধিকার, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত দলিল লেখক সমিতির নেতৃবৃন্দরা অংশ নেন। বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ পাল নিতাই এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি বজলুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি শেখল ইসলাম ও নেজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হুদা, অর্থ সম্পাদক শহীদ সবওয়াত চৌধুরী ও দপ্তর সম্পাদক আব্দুল্লা মিয়া। বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ছাতক উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কাজী আনোয়ার মিয়া, দোয়ারাবাজার উপজেলা সভাপতি আব্দুল হান্নান, জামালগঞ্জ উপজেলা সভাপতি মো. আলমগীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মাসুক মিয়া, রিপন তালুকদার, জগন্নাথপুর উপজেলা সভাপতি বশির আহমদ, দিরাই উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি সুরুজামান, সুনামগঞ্জ সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাত্তারুল ইসলাম শায়েস্তা ও সদস্য সচিব নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা দলিল লেখক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক নূরুল ঈমান ও গীতা পাঠ করেন দীপক কুমার দে। সভাপতির বক্তব্যে প্রদীপ পাল নিতাই বলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রায় দুই লক্ষাধিক দলিল লেখক দীর্ঘদিন ধরে জনগণের সম্পত্তি নিবন্ধন সংক্রান্ত সেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। তাঁদের দাবি অনুযায়ী, এ খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়। ২০২৫ সালের ২৪ ডিসেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে নিবন্ধন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগের বিষয়টি তাঁরা জানতে পারেন। পরবর্তীতে ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্তের কথা জানতে পেরে দলিল লেখকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রদীপ পাল নিতাই আরো বলেন, ২০০৭ সালে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন দলিল লেখকরা আন্দোলনে নামেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। প্রায় দুই লক্ষাধিক দলিল লেখকের কর্মসংস্থান হুমকির মুখে পড়ার আশঙ্কায় জনস্বার্থে হাইকোর্ট বিভাগে রিট মামলা করা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, রিট মামলাটির নম্বর ২৫১/২০০৮। ২০০৮ সালের ১৩ মার্চ শুনানি শেষে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিবন্ধন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তরের কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে জনগণকে নিবন্ধনসংক্রান্ত সেবা দিয়ে আসছেন। নিবন্ধন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার উদ্যোগ তাঁদের পেশাগত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তাই জনস্বার্থ ও দলিল লেখকদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে এ উদ্যোগ পুনর্বিবেচনার দাবি জানান। প্রদীপ পাল নিতাই জানান, নিবন্ধন বিভাগকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত না করার দাবিতে গত ১২ আগস্ট নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের (আইজিআর) মাধ্যমে এবং ১৮ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সমাবেশে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দরা বলেন, আধুনিকায়নের নামে যেন প্রায় দুই লক্ষাধিক দলিল লেখক পেশাচ্যুত হয়ে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে না পড়েন, সে বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দলিল লেখকদের পেশাগত অধিকার, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশ থেকে দলিল লেখকদের পেশা ও কর্মসংস্থান সুরক্ষাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

বিষয়:

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নাগরিক তথ্য অধিকার ফোরাম শান্তিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন,সভাপতি আবু সঈদ,সম্পাদক মামুন

নাগরিক তথ্য অধিকার ফোরাম শান্তিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন,সভাপতি আবু সঈদ,সম্পাদক মামুন

সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ,  পেশাগত অধিকার রক্ষায় ৭ দফা দাবী উত্থাপন

সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ, পেশাগত অধিকার রক্ষায় ৭ দফা দাবী উত্থাপন

জামালপুরে সারের জন্য প্রহরে প্রহরে অপেক্ষা: বণ্টন বৈষম্যে বিপাকে কৃষক ব্যাহত আমন চাষ

জামালপুরে সারের জন্য প্রহরে প্রহরে অপেক্ষা: বণ্টন বৈষম্যে বিপাকে কৃষক ব্যাহত আমন চাষ

‘কী দেশ বানাইলাম, জাতির কাছে ক্ষমা চাই’-অপ্রতীমের জন্য অঝোরে কাঁদলেন এমপি মনিরুল

‘কী দেশ বানাইলাম, জাতির কাছে ক্ষমা চাই’-অপ্রতীমের জন্য অঝোরে কাঁদলেন এমপি মনিরুল

​ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের ১০ বছর পূর্তি উদযাপিত

​ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের ১০ বছর পূর্তি উদযাপিত

জামালপুরে মধ্যরাতে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

জামালপুরে মধ্যরাতে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৩

কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৩

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

চকরিয়ায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে অনন্য দৃষ্টান্ত: ইউএনও-র নেতৃত্বে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা
১০

চকরিয়ায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে অনন্য দৃষ্টান্ত: ইউএনও-র নেতৃত্বে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা

এলাকার খবর

সম্পর্কিত