সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা ইলিয়াস আহমদকে সভাপতি ও মাওলানা মামুন আহমদকে সেক্রেটারি করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফেদাউর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বল হক আযাদ ও সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাওলানা ইলিয়াস আহমদকে সভাপতি এবং মাওলানা মামুন আহমদকে সাধারণ সম্পাদক, ক্বারী মাওলানা হোসাইন আহমদকে সহ-সভাপতি ও মুফতি ফেদাউর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা দায়িত্ব যথাযথভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।