রুহিয়া উপজেলার গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন নবীর এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুহিয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ, নির্বাহী সদস্য মোঃ কুদরত আলী এবং সদস্য মোঃ ইব্রাহিম জামান, আহসান হাবীব রুবেল, মাসুদুর রহমান, রুবেল রানা, রমজান আলী, আল মনসুর ও সুমন আলী এবং উপজেলার সাংবাদিক বেলাল সহঅন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং পুলিশ-সাংবাদিক পারস্পরিক পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।