ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মৎস্য বীজ উৎপাদন খামার ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁওয়ের বাস্তবায়নে ২০২৬-২৭ আর্থিক খাতের আওতায় কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা ও গুনগত মানসম্পন্ন পোনা উৎপাদন কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) দিনব্যাপী জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সম্মেলন কক্ষে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা মৎস কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, নীলফামারী সদর মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক আলতাফ হোসেন চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: সিরাজুম মুনিরা সুমি।উক্ত প্রশিক্ষণে কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা ও গুনগত মানসম্পন্ন পোনা উৎপাদন কৌশল বিষয়ের উপর গুরুত্ব সহকারে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, প্রশিক্ষণে প্রায় ২০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন।