Logo মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি

চকরিয়ায় ভুয়া ডাক্তার ও অনুমোদনহীন আল্ট্রাসনোগ্রাফি, মোবাইল কোর্টে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ভুয়া চিকিৎসক, অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া আল্ট্রাসনোগ্রাফি কার্যক্রম পরিচালনার দায়ে দুই ব্যক্তি, এক নারী ও দুই ফার্মেসিকে  ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে উপজেলার মালুমঘাট ও চিরিংগা পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম।

অভিযানে মালুমঘাটের মা-মনি হাসপাতালে মো. আলী আকবর খানকে ভুয়া ডাক্তারি ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে সার্জারি করা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন না থাকা এবং এনেস্থেশিয়ার ডিগ্রি না থাকা সত্ত্বেও বিভিন্ন হাসপাতালে এনেস্থেশিয়া দেওয়ার অভিযোগে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

চিরিংগা সরকারি হাসপাতালের পশ্চিম পাশে হুসনে আরা নামে এক নারীকে ধাত্রীবিদ্যার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকা সত্ত্বেও প্রসব সংক্রান্ত চিকিৎসা দেওয়া এবং অনুমোদন ছাড়া চিকিৎসকের প্যাডে বিভিন্ন ওষুধ লেখার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সরকারি হাসপাতাল সড়কে রিদুয়ানুল কবির নিশান নামের একজন ডিএমএফকে অনুমোদন ছাড়া চিকিৎসকের প্যাডে বিভিন্ন ওষুধ লেখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া আল্ট্রাসাউন্ড মেশিন রেখে আল্ট্রাসনোগ্রাফি কার্যক্রম পরিচালনার দায়ে সোনালী ট্রেডার্স ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং সেইফ মেডিসিন কর্ণার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।অভিযানে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেশিওলজি) ডা. মো. মামুন-অর-রশিদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দীন আহমদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া থানা পুলিশের একটি চৌকস দল এবং চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সশস্ত্র আনসার সদস্যদের একটি দল।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিউল আলম জানান,  জনস্বার্থে ভুয়া চিকিৎসক, অনুমোদনহীন স্বাস্থ্যসেবা এবং অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

স্বাস্থ্য
কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
১

কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি

সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করে তুলছেন আব্দুল সুবহান খালেদ
২

সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করে তুলছেন আব্দুল সুবহান খালেদ

​শিক্ষাই শক্তির মূল: মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
৩

​শিক্ষাই শক্তির মূল: মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
৪

কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি

​মুদি দোকানের সামনে ডিবির থাবা, ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক
৫

​মুদি দোকানের সামনে ডিবির থাবা, ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

কচ্ছপিয়ায় ১৫৮ কৃষক পরিবারে দেশি মুরগি বিতরণ তামাক চাষ থেকে টেকসই কৃষিতে স্থানান্তরের উদ্যোগ
৬

কচ্ছপিয়ায় ১৫৮ কৃষক পরিবারে দেশি মুরগি বিতরণ তামাক চাষ থেকে টেকসই কৃষিতে স্থানান্তরের উদ্যোগ

পেকুয়ায় মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা
৭

পেকুয়ায় মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা

পেকুয়ায় চনা-মুড়ি বিক্রির আড়ালে ইয়াবা কারবার, আটক ১
৮

পেকুয়ায় চনা-মুড়ি বিক্রির আড়ালে ইয়াবা কারবার, আটক ১

পেকুয়া চৌমুহনীতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
৯

পেকুয়া চৌমুহনীতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কার্প জাতীয় মাছের গুনগত মানসম্পন্ন পোনা উৎপাদন প্রশিক্ষন অনুষ্ঠিত
১০

ঠাকুরগাঁওয়ে কার্প জাতীয় মাছের গুনগত মানসম্পন্ন পোনা উৎপাদন প্রশিক্ষন অনুষ্ঠিত

এলাকার খবর

সম্পর্কিত