Logo মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি

কচ্ছপিয়ায় ১৫৮ কৃষক পরিবারে দেশি মুরগি বিতরণ তামাক চাষ থেকে টেকসই কৃষিতে স্থানান্তরের উদ্যোগ

জাবেদুল আনোয়ার (স্টাফ রিপোর্টার, ককসবাজার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

কচ্ছপিয়ায় ১৫৮ কৃষক পরিবারে দেশি মুরগি বিতরণ তামাক চাষ থেকে টেকসই কৃষিতে স্থানান্তরের উদ্যোগ ছবি: মো:জাবেদুল আনোয়ার স্টাফ রিপোর্টার কক্সবাজার
কচ্ছপিয়ায় ১৫৮ কৃষক পরিবারে দেশি মুরগি বিতরণ তামাক চাষ থেকে টেকসই কৃষিতে স্থানান্তরের উদ্যোগ ছবি: মো:জাবেদুল আনোয়ার স্টাফ রিপোর্টার কক্সবাজার

কচ্ছপিয়ায় ১৫৮ কৃষক পরিবারে দেশি মুরগি বিতরণ

তামাক চাষ থেকে টেকসই কৃষিতে স্থানান্তরের উদ্যোগ

রামু (কক্সবাজার) প্রতিনিধি:
জাপান সরকারের অর্থায়নে এবং আইভিওয়াই জাপানের কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত “Livelihood Improvement Project (LIP) through Supporting Small-Scale Tobacco Farmers in Shifting to Sustainable Agriculture, Cox’s Bazar” প্রকল্পের আওতায় রামুর কচ্ছপিয়া ইউনিয়নে ১৫৮টি কৃষক পরিবারের মাঝে দেশি জাতের মুরগি বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রতিটি উপকারভোগী পরিবারের মাঝে সাতটি করে মুরগি ও একটি করে মোরগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন, আইভিওয়াই জাপানের ডিরেক্টর জেনারেল মিসিও আদাচি, প্রকল্প ব্যবস্থাপক রিয়ে কুন্ডু এবং আইভিওয়াই জাপানের বাংলাদেশ প্রতিনিধি।

মুক্তি কক্সবাজারের প্রকল্প প্রধান মো. ওসমান গনি বলেন, ক্ষতিকর তামাক চাষ থেকে কৃষকদের অন্যান্য কৃষিকাজে স্থানান্তরের মাধ্যমে তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় রামু উপজেলার গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে পর্যায়ক্রমে মোট ৬৫০টি পরিবারের মাঝে আটটি করে মুরগি বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. ওসমান গনি সওদাগর, মো. শাহজাহান সিরাজ শাকিল, এলআইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার (লাইভস্টক) ডা. ইমাম মো. আবু হেনা এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

উল্লেখ্য, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৬৫০টি উপকারভোগী পরিবারের জন্য মুরগির ঘর নির্মাণে বাঁশ, কাঠ, টিন, বেড়ার নেটসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে তামাক চাষের পরিবর্তে কৃষকদের বিকল্প ও টেকসই জীবিকায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের পারিবারিক আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়:

কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
১

কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি

সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করে তুলছেন আব্দুল সুবহান খালেদ
২

সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করে তুলছেন আব্দুল সুবহান খালেদ

​শিক্ষাই শক্তির মূল: মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
৩

​শিক্ষাই শক্তির মূল: মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
৪

কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি

​মুদি দোকানের সামনে ডিবির থাবা, ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক
৫

​মুদি দোকানের সামনে ডিবির থাবা, ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

কচ্ছপিয়ায় ১৫৮ কৃষক পরিবারে দেশি মুরগি বিতরণ তামাক চাষ থেকে টেকসই কৃষিতে স্থানান্তরের উদ্যোগ
৬

কচ্ছপিয়ায় ১৫৮ কৃষক পরিবারে দেশি মুরগি বিতরণ তামাক চাষ থেকে টেকসই কৃষিতে স্থানান্তরের উদ্যোগ

পেকুয়ায় মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা
৭

পেকুয়ায় মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা

পেকুয়ায় চনা-মুড়ি বিক্রির আড়ালে ইয়াবা কারবার, আটক ১
৮

পেকুয়ায় চনা-মুড়ি বিক্রির আড়ালে ইয়াবা কারবার, আটক ১

পেকুয়া চৌমুহনীতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
৯

পেকুয়া চৌমুহনীতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কার্প জাতীয় মাছের গুনগত মানসম্পন্ন পোনা উৎপাদন প্রশিক্ষন অনুষ্ঠিত
১০

ঠাকুরগাঁওয়ে কার্প জাতীয় মাছের গুনগত মানসম্পন্ন পোনা উৎপাদন প্রশিক্ষন অনুষ্ঠিত

এলাকার খবর

সম্পর্কিত