Logo বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

Osman Gani (Syket) (Mathamuhuri Correspondent)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে মারধর, গলা চেপে ধরা এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে আরিফ উল্লাহ (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চিরিংগা মাস্টারপাড়ার চকরিয়া তানযীমুল কুরআন হিফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ওই শিশুকে মাদ্রাসার অফিসকক্ষে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ ছাড়া কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি গলা চেপে ধরা এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগও রয়েছে। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আরিফ উল্লাহকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আরিফ উল্লাহ কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ার শহিদুল্লার ছেলে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে।

বিষয়:

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন
১

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ
২

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ

দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
৩

দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
৪

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শেখপাড়াতেই আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা
৫

শেখপাড়াতেই আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
৬

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
৭

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আলী আহমেদ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগ
৮

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আলী আহমেদ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগ

কুবির  বিজয় ২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন
৯

কুবির  বিজয় ২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

​দীর্ঘ প্রতীক্ষার অবসান: উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা ২০ জেলায় স্বস্তির নিঃশ্বাস ​
১০

​দীর্ঘ প্রতীক্ষার অবসান: উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা ২০ জেলায় স্বস্তির নিঃশ্বাস ​

এলাকার খবর

সম্পর্কিত