কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী ব্রিজের অংশ থেকে বেতুয়াবাজার ব্রিজ পর্যন্ত নদীর তীরে টেকসই বাঁধ ও রেলিংসহ ওয়াকওয়ে নির্মাণের দাবি জানানো হয়েছে।
এ দাবিতে ২০ সেপ্টেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন গণমাধ্যম কর্মী ও সমাজকর্মী মোঃ সাঈদী আকবর ফয়সাল।
আবেদনে বলা হয়, পরিকল্পিতভাবে নদীতীর সংরক্ষণ ও ওয়াকওয়ে নির্মাণ করা হলে স্থানীয় জনগণের জন্য নিরাপদ হাঁটার স্থান, বিনোদনের সুযোগ এবং একটি দৃষ্টিনন্দন জনপরিসর সৃষ্টি হবে। একই সঙ্গে নদীতীর সংরক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
আবেদনে জনস্বার্থে উক্ত স্থান সরেজমিন পরিদর্শন ও কারিগরি সমীক্ষার মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করে ‘নদীতীর সংরক্ষণ, জননিরাপত্তা ও বিনোদনকেন্দ্রিক ওয়াকওয়ে প্রকল্প’ গ্রহণ ও বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।