Logo বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

শিক্ষক পত্নী আলেয়ার ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

মাগুরা সদরে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহককে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস। অস্বাভাবিক এই বিলে গ্রাহক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মঘি ইউনিয়নের কেচুয়াডুবির অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর, ২০২৬ মাসের এ বিল ইস্যু হয়।

বিলে দেখা যায়, এক মাসে গ্রাহক মোট ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন। এতে ৮ আগস্টের পূর্ববর্তী রিডিং ছিল ১৬০ এবং ৮ সেপ্টেম্বরের বর্তমান রিডিং ৩৯৫। এর বিপরীতে শুধু ডিমান্ড চার্জই ধরা হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা।

এর সঙ্গে যোগ হয়েছে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকার ভ্যাট। ১০ টাকা মিটার ভাড়াসহ মোট বিলের অঙ্ক দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। বিলম্ব মাশুলসহ এই বিলের পরিমাণ দেখানো হয় ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা।

সরকার নির্ধারিত মূল্যে ২৩৫ ইউনিটে বিল আসার কথা ১ হাজার ৯৬৩ টাকা। দেরিতে পরিশোধের মাশুল যোগ করলেও বিল হওয়ার কথা ২ হাজার ৫৬ টাকা।

ভুক্তভোগী আলেয়া খাতুন বলেন, ‘বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনায় গ্রাহকের দুশ্চিন্তা ও ভোগান্তি বাড়ছে। এ ধরনের ভুলের প্রতিকার হওয়া জরুরি।’

সমাজসেবক ও মাগুরা জেলা গণ অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. খলিলুর রহমান বলেন, ‘বিদ্যুৎ বিল তৈরির প্রক্রিয়ায় এমন অস্বাভাবিক ভুল শুধু আর্থিক আতঙ্কই নয়, প্রশাসনিক ভোগান্তিও তৈরি করে। তাই বিল প্রস্তুত ও যাচাইয়ের প্রতিটি ধাপে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।’

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম ভুলের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, মিটার পরিবর্তনের সময় ভুলবশত সিল নম্বরের ডিজিট ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়েছে। এই ভুলেই এমন অস্বাভাবিক বিল হয়েছে।

রেজাউল করিম জানান, বিল দ্রুত সংশোধন করে গ্রাহককে আবার দেয়া হবে। এই ভুলের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম জানান, টাইপিং ভুলের কারণে এটি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

সুত্র : এখন টিভি

বিষয়:

সমঝোতার ডাকে শ্বশুরবাড়িতে ফাঁদ: জামাইকে ঘরে আটকে বেধড়ক পেটালেন শ্বশুরবাড়ির লোকজন
১

সমঝোতার ডাকে শ্বশুরবাড়িতে ফাঁদ: জামাইকে ঘরে আটকে বেধড়ক পেটালেন শ্বশুরবাড়ির লোকজন

কক্সবাজার হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এর জরুরি সভা অনুষ্ঠিত
২

কক্সবাজার হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এর জরুরি সভা অনুষ্ঠিত

শিক্ষক পত্নী আলেয়ার ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা
৩

শিক্ষক পত্নী আলেয়ার ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা

ইবির বাসে উচ্চস্বরে গল্প করতে নিষেধ করায় জুনিয়রকে মারধরের অভিযোগ
৪

ইবির বাসে উচ্চস্বরে গল্প করতে নিষেধ করায় জুনিয়রকে মারধরের অভিযোগ

পদ বহাল ও নতুন লাইসেন্সের দাবি: জামালপুরে প্রধানমন্ত্রীর বরারব নিকাহ্ রেজিস্ট্রারদের স্মারকলিপি ​ ​
৫

পদ বহাল ও নতুন লাইসেন্সের দাবি: জামালপুরে প্রধানমন্ত্রীর বরারব নিকাহ্ রেজিস্ট্রারদের স্মারকলিপি ​ ​

‎নিউজ ভিশনে সংবাদ প্রকাশের পর কুবির নজরুল হল পরিদর্শনে উপ-উপাচার্য
৬

‎নিউজ ভিশনে সংবাদ প্রকাশের পর কুবির নজরুল হল পরিদর্শনে উপ-উপাচার্য

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৫ দোকান: নিমিষেই নিঃস্ব ব্যবসায়ীরা
৭

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৫ দোকান: নিমিষেই নিঃস্ব ব্যবসায়ীরা

শান্তিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
৮

শান্তিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বাইশারী করলিয়ামুরা এগ্রোফার্ম সমবায় সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৯

বাইশারী করলিয়ামুরা এগ্রোফার্ম সমবায় সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আবারো প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন
১০

আবারো প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

এলাকার খবর

সম্পর্কিত