ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের “হিট লিস্ট” আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল। শিক্ষক: মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারে ত্রাণ বিতরণ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৯০ পরিবারের পাশে ১১ বিজিবি দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান—ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প

সংসদে মাদকবিরোধী কঠোর আইন পাসের উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে বিদ্যমান আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। তাই আগামী কয়েক দিনের মধ্যেই সংসদে মাদকবিরোধী কঠোর আইন পাসের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রগুলোর সশস্ত্র গোষ্ঠী রয়েছে, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দলের পর্যাপ্ত অস্ত্র ও সক্ষমতা নেই। এ কারণে সংস্থাটির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। মন্ত্রী আরও জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক ব্যবহারের সঙ্গে যুক্ত, যা উদ্বেগজনক। এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস সামনে রেখে ১৫টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

মন্ত্রী জানান, এক হাজার ৪৮৩ কোটি টাকা ব্যয়ে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে, তবে চিকিৎসা সুবিধা এখনো পর্যাপ্ত নয়। তাই বেসরকারি খাতকে সম্পৃক্ত করে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সংসদে মাদকবিরোধী কঠোর আইন পাসের উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬