Logo রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: নিজস্ব প্রতিনিধি
ছবি: নিজস্ব প্রতিনিধি

 

কক্সবাজারের পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে সাতজন একক প্রার্থী মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও তৎপরতা জোরদারের অংশ হিসেবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

মনোনীত প্রার্থীরা হলেন—বারবাকিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এইচ এম বদিউল আলম জিহাদি, পেকুয়া সদর ইউনিয়নে উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন, রাজাখালী ইউনিয়নে অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, টইটং ইউনিয়নে মাওলানা হাসান শরিফ, মগনামা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, উজানটিয়া ইউনিয়নে মাওলানা আবুল শরিফ এবং শিলখালী ইউনিয়নে মাওলানা মোহাম্মদ ইলিয়াস।

সাতটি ইউনিয়নে প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সাংগঠনিক শক্তি ও কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে দলটি। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে অধিকাংশ ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

তবে রাজাখালী ইউনিয়নে প্রার্থী মনোনয়ন ঘিরে ভিন্ন চিত্র দেখা দিয়েছে। সেখানে জামায়াতের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির। তিনি স্বেচ্ছায় জামায়াতের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে রাজাখালী ইউনিয়নে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের আরও সুসংগঠিত ও সক্রিয় করতে সাতজনকে চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বিষয়:

‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী
১

‎পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী

পেকুয়ায় শতবর্ষী খেলার মাঠ উদ্ধারে জমি নিয়ে বিরোধ, ২৪ ঘণ্টার মধ্যে কাগজপত্র জমার নির্দেশ
২

পেকুয়ায় শতবর্ষী খেলার মাঠ উদ্ধারে জমি নিয়ে বিরোধ, ২৪ ঘণ্টার মধ্যে কাগজপত্র জমার নির্দেশ

পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত
৩

পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনীত

শান্তিগঞ্জে তাজুদ আলীর দাফন সম্পন্ন, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ
৪

শান্তিগঞ্জে তাজুদ আলীর দাফন সম্পন্ন, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
৫

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন
৬

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

দিনব্যাপী স্কাউট ক্যাম্পের আয়োজন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা
৭

দিনব্যাপী স্কাউট ক্যাম্পের আয়োজন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ
৮

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন
৯

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে
১০

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে

এলাকার খবর

সম্পর্কিত