ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মহেশখালীতে দূূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জেলা জামায়াতের আমীর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী শান্তিগঞ্জে তালামীযের কমিটি গঠন,সভাপতি  কাজী রাসেল,সম্পাদক মামুন ‎ ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

মোঃ ফিরোজ খানের কবিতা : প্রিয়তমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

তুমি সোনালী রোদের হাসি মাখা-
উড়ন্ত মেঘের ভেলা,
তুমি ফাগুনের আভাসে ফুলের সুবাষে
পড়ন্ত বিকেল বেলা।

তুমি বৃষ্টির দিনে ক্ষিপ্ত নদীতে
ভেসে আসা অচিন তরী,
তুমি দমকা হাওয়ায় উড়ে বেড়ানো
সুতো কাটা সেই ঘুড়ি।

তুমি পথের বাঁকে ফুটে থাকা
সাদা শরৎ এর কাশফুল,
তুমি স্রোতধারা নদীতে ফুটন্ত পদ্ম
প্রেমও নদীর দু-কুল।

তুমি সকাল বেলা ফসলের খেতে
ঝড়ে পড়া শিশির বিন্দু,
তুমি আপনের চেয়েও হতে পার আপন
প্রেমের এক মহাসিন্ধু।

তুমি পূর্নিমা রাতে চেয়ে থাকা এক
পূর্ণ চাঁদের আলো।
এসবের উপমা হবে তুমি প্রিয়তমা
যদি বাসতে পার ভালো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোঃ ফিরোজ খানের কবিতা : প্রিয়তমা

আপডেট সময় : ১২:৩৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

তুমি সোনালী রোদের হাসি মাখা-
উড়ন্ত মেঘের ভেলা,
তুমি ফাগুনের আভাসে ফুলের সুবাষে
পড়ন্ত বিকেল বেলা।

তুমি বৃষ্টির দিনে ক্ষিপ্ত নদীতে
ভেসে আসা অচিন তরী,
তুমি দমকা হাওয়ায় উড়ে বেড়ানো
সুতো কাটা সেই ঘুড়ি।

তুমি পথের বাঁকে ফুটে থাকা
সাদা শরৎ এর কাশফুল,
তুমি স্রোতধারা নদীতে ফুটন্ত পদ্ম
প্রেমও নদীর দু-কুল।

তুমি সকাল বেলা ফসলের খেতে
ঝড়ে পড়া শিশির বিন্দু,
তুমি আপনের চেয়েও হতে পার আপন
প্রেমের এক মহাসিন্ধু।

তুমি পূর্নিমা রাতে চেয়ে থাকা এক
পূর্ণ চাঁদের আলো।
এসবের উপমা হবে তুমি প্রিয়তমা
যদি বাসতে পার ভালো।