ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান সংসদ অভিমুখে তেলাপোকা জনতা পার্টি ; পুলিশের সাথে সংঘর্ষ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি : প্রতিমন্ত্রী নুর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দেকে

ষ্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জার্মানির মতোই হয়তো গোলোৎসব দেখতে আটালান্টায় হাজির হয়েছিলেন স্পেনের দর্শক-সমর্থকরা। কিংবা বোকাবাক্সে চোখ রেখেছিলেন স্বশরীরে আটলান্টা স্টেডিয়ামে উপস্থিত হতে না পারা দর্শকরা।

কেননা এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অভিষিক্ত কেপ ভার্দেকে।
সঙ্গে বিশ্বমঞ্চে অনভিজ্ঞ কেপ ভার্দের ফিফা র‌্যাংকিং ৬৭তম। বিপরীতে ২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেনের বর্তমান পজিশন ২। ইতিহাস, শক্তি-সামর্থ বিবেচনায় তাই অসম লড়াই হওয়ার কথা ছিল। তবে মাঠের খেলায় তার দেখা মিলল কই।

পরিসংখ্যানে অবশ্য অসম লড়াইয়েরই ইঙ্গিত দিবে। তবে ২৭ শট নেওয়ার পরেও ‘সোনার হরিণের’ দেখা পায়নি স্পেন। ডিফেন্ডিং ইউরো জয়ীদের সামনে ‘চীনের মহাপ্রাচীর’ হয়ে দাঁড়ান কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া।

কমপক্ষে ৭টি সেভ দিয়েছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক। তার দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে বাস পার্কিং কৌশলও দারুণ কাজে দিয়েছে কেপ ভার্দের। বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়েছে তারা। কোনো বল নিজেদের জালে জড়াতে দেয়নি কেপ ভার্দে। গোলশূন্য ড্রয়ে তাই মাঠ ছাড়তে বাধ্য হয় স্পেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দেকে

আপডেট সময় : ০২:২৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬