ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মহেশখালীতে দূূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জেলা জামায়াতের আমীর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী শান্তিগঞ্জে তালামীযের কমিটি গঠন,সভাপতি  কাজী রাসেল,সম্পাদক মামুন ‎ ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

বাবুর কণ্ঠে ‘মাস্তুল’ সিনেমার গান ‘আমায় ভাসাইলি রে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: পল্লিকবি জসীমউদ্দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’ নতুন করে গাইলেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’ সিনেমার প্রমোশনাল গান হিসেবে ব্যবহার করা হচ্ছে এটি। লাবিক কামাল গৌরবের নতুন সংগীতায়োজনে তৈরি হওয়া এই গানটি প্রকাশের মধ্য দিয়েই চলতি মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে যাচ্ছে। নদী ও সাগরে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, সিনেমাটি মূলত নদীর ওপর ভেসে থাকা মানুষের যাপিত জীবন ও বিচ্ছিন্ন বাস্তবতার গল্প। তাই প্রচারের জন্য একটি নদীকেন্দ্রিক গান ব্যবহার করার পরিকল্পনা ছিল। নতুন গানের বিষয়টি মাথায় আসলেও এই কালজয়ী গানটির কথাই তার মাথায় আসছিল বারবার। নির্মাতা বলেন, টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করার পর পল্লিকবি জসীমউদ্দীনের কালজয়ী গানটি ব্যবহারের সিদ্ধান্ত নিই। গান চূড়ান্ত হওয়ার পর মনে হচ্ছিল বাবু ভাই গাইলে খুব ভালো হবে। তার কণ্ঠে অনেক মায়া আছে। তিনি এর আগে অনেক ফোক গান গেয়েছেন, যেগুলো দর্শক-শ্রোতারা খুব পছন্দ করেছেন। সিনেমায় গান গাওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন ফজলুর রহমান বাবু। এতে আরও আছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।
উল্লেখ্য, গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর সিনেমাটি দেশে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাবুর কণ্ঠে ‘মাস্তুল’ সিনেমার গান ‘আমায় ভাসাইলি রে’

আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬