ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

নেদারল্যান্ডসকে হারিয়ে মেসিদের চোখ রাঙ্গানি দিলো আলজেরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। তার আগে নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়ে যেন আলবিসেলেস্তেদের বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া, ‘সহজ জয়ের আশা ছেড়ে দাও!’ গত বুধবার রাতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ডাচদের ১-০ গোলে হারিয়ে বড় চমক উপহার দিয়েছে আলজেরিয়া। রটারডামের বিখ্যাত ডি কুইপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের নায়ক ছিলেন উইঙ্গার আনিস হাজ মুসা। ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে খেলা এই ফুটবলার ম্যাচের ৮৬তম মিনিটে ডান প্রান্ত থেকে ভেতরে ঢ়ুকে দূরের কর্নারে দুর্দান্ত শটে বল জালে জড়ান। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল। নিজের ক্লাবের মাঠে করা এই গোল আলজেরিয়াকে মূল্যবান জয় এনে দেয় এবং বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়। ম্যাচজুড়ে বিপুল সংখ্যক আলজেরিয়ান সমর্থকের উচ্ছ্বসিত সমর্থন পেয়েছিল দলটি। অন্যদিকে, ঘরের মাঠে বিদায়ী ম্যাচে হেরে হতাশ নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ম্যাচ শেষে তিনি বলেন, বিদায়ী ম্যাচে এমন ফল কেউ চায় না। আমরা অন্তত ২-০ গোলে এগিয়ে থাকতে পারতাম। আশা করি দ্রুতই আমাদের গোল করার ধার ফিরে আসবে। ম্যাচে আলজেরিয়ার গোলরক্ষক ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানও দারুণ পারফরম্যান্স করেন। গত এপ্রিলে মুখে চোট পাওয়ার কারণে মাস্ক পরে খেললেও তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করেন। বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে নিউইয়র্কে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর দলটি তাদের বেস ক্যাম্প কানসাস সিটিতে যাবে। গ্রুপ ‘এফ’-এ তাদের প্রথম ম্যাচ ১৪ জুন জাপানের বিপক্ষে ডালাসে। অন্যদিকে আলজেরিয়া গ্রুপ ‘জে’-তে ১৬ জুন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগে আগামী সপ্তাহে বলিভিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেদারল্যান্ডসকে হারিয়ে মেসিদের চোখ রাঙ্গানি দিলো আলজেরিয়া

আপডেট সময় : ০৬:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬