ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎শান্তিগঞ্জে বায়তুল ফালাহ জামে মসজিদে সরকারিভাবে অনুদান প্রদানের জোরালো দাবি জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা উপকূলীয় বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তে মাইন  বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন! ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ : রহস্যের গন্ধ

কামরুল ইসলাম৷ চট্টগ্রাম :
  • আপডেট সময় : ১২:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ করার ঘটনায় অবরোধ শেষে ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বাদী ও গ্রেপ্তার আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ এর মধ্যে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নির্বাচিত এমপি অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিল করেছে আদালত। এ ঘটনা ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন এবং উপজেলার বড়দারোগারহাট, বাড়বকুণ্ডসহ বিভিন্ন স্থানে ব্যারিকেড এবং কুমিরা, ভাটিয়ারি, সোনাইছড়িসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

এসব করতে গিয়ে দুয়েকটি স্থানে বেশ কিছু সরকারি গাছও কেটে ফেলা হয়। গাছ ফেলে সড়ক অবরোধের জেরে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরে চট্টগ্রাম পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্ব কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে কাটা গাছ ও নেতাকর্মীদের সরিয়ে সড়ক যানজট মুক্ত করেন।
এদিকে রাতে সরকারি গাছ কাটার অভিযোগে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে সর্বমোট ৮০ জনকে আসামি করা হয়েছে। শেষে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, গাছ কেটে ব্যারিকেড দেয়ায় সওজ কর্তৃপক্ষ ৮০ জনকে আসামি করে একটি মামলা মামলা দায়ের করেছেন। আমরা এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছি। আপাতত বাদী-বিবাদীর নাম পরিচয় জানাতে চাই না। আরো আসামি গ্রেপ্তার হবে। পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ : রহস্যের গন্ধ

আপডেট সময় : ১২:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬