ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের “হিট লিস্ট” আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল। শিক্ষক: মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারে ত্রাণ বিতরণ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৯০ পরিবারের পাশে ১১ বিজিবি দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান—ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প

টাইগারদের দায়িত্ব ছাড়ার পর যা বললেন টেইট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সপ্তাহখানেক আগে থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছিল, সেটাই এবার সত্যি হলো। পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শন টেইটের চাকরি ছাড়ার খবর নিশ্চিত করেছে বিসিবি। ২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেন শন টেইট। দায়িত্বে আসার পর জাতীয় দলের পেসারদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অজি এই ক্রিকেটার। সর্বশেষ কয়েকটি সিরিজে সেই উন্নতির প্রমাণ দিয়েছেন নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানরা। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিদায়বেলায় টেইট বলেন, ‘বাংলাদেশ দলের মেধাবী, প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার এবং স্টাফদের সঙ্গে কাজ করা একটা গর্বের বিষয় ছিল। এটা সহজ সিদ্ধান্ত ছিল না (চাকরি ছাড়া), তবে আমি বিসিবিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’ তাসকিন-শরিফুলদের নিয়ে শন টেইট আরও বলেন, ‘আমি গর্বিত পেসাররা এখন পর্যন্ত যা অর্জন করেছে এবং তাদের দারুণ একটি ভবিষ্যত আছে। সামনে তারা অনেক সাফল্য অর্জন করবে, এই কামনা করি।’ বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল টেইটের। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছাড়লেও রহস্য কাটছে না। জানা গেছে, ভারতের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছেন তিনি। শন টেইটকে ফাস্ট বোলিং কোচ হিসেবে পেতে চায় দলটি। এদিকে টেইটের বদলি হিসেবে আপদকালীন কোচ হিসেবে পেস বোলিং ইউনিট সামলাবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিকল্প না পেলে জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে থাকবেন তিনি। বর্তমানে এইচপি দলের কোচ হিসেবে কাজ করছেন তালহা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাইগারদের দায়িত্ব ছাড়ার পর যা বললেন টেইট

আপডেট সময় : ০৬:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬