ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎শান্তিগঞ্জে বায়তুল ফালাহ জামে মসজিদে সরকারিভাবে অনুদান প্রদানের জোরালো দাবি জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা উপকূলীয় বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তে মাইন  বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন! ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

জ্ঞান ভিত্তিক চর্চার মাধ্যমে রামু পাবলিক লাইব্রেরীকে সমৃদ্ধ করা হবে: ইউএনও মো. জিল্লুর রহমান

মো:জাবেদুল আনোয়ার
  • আপডেট সময় : ০৭:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজারঃ রামু পাবলিক লাইব্রেরীর সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেছেন- বই পড়তে হবে। জ্ঞান ভিত্তিক চর্চার মাধ্যমে রামু পাবলিক লাইব্রেরীকে সমৃদ্ধ করা হবে। রামু পাবলিক লাইব্রেরী জ্ঞানচর্চা, সংস্কৃতি বিকাশ এবং আলোকিত সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়ে তোলতে হবে। বই পড়ার মতো বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করতে হবে।প্রজন্মকে জ্ঞানের জগতে প্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। সমৃদ্ধ সমাজ গঠনে বই পাঠের বিকল্প নেই। নিজেকে মানবিক গুণসম্পন্ন করতে বই পড়তে হবে, লাইব্রেরীতে আসতে হবে। বই পাঠ আমাদের চিন্তা করতে শেখায়, উপলব্ধির জন্ম দেয়। জ্ঞানের পরিধি বাড়ায় এবং সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি তৈরি করে। সোমবার (২২ জুন) বিকাল ৫টায় রামু পাবলিক লাইব্রেরীর পাঠকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

সভায় ইউএনও মো. জিল্লুর রহমান আরও বলেন, একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ বিনির্মাণে লাইব্রেরীর ভূমিকা অপরিসীম। আমি বিশ্বাস করি, রামু পাবলিক লাইব্রেরি স্থানীয় শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও সাধারণ পাঠকদের জন্য একটি কার্যকর জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে আরও সমৃদ্ধ হবে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ লাইব্রেরীাে আধুনিক, প্রাণবন্ত ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

রামু পাবলিক লাইব্রেরীর সভাপতি ইউএনও মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, রামু পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, অর্থ সম্পাদক এ কে খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া, দপ্তর ও প্রচার সম্পাদক সোয়েব সাঈদ, কার্য নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুন বড়ুয়া, ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের, রামু সরকারি কলেজের শিক্ষক মানসী বড়ুয়া, এড. সুমথ বড়ুয়া এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম, কোমলমতি শিশু নিকেতন এর নির্বাহী পরিচালক রাজিব বড়ুয়া প্রমুখ।

সভায় রামু পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবাইদুল হকের ১৪তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ ও শোক প্রকাশ করা হয়। ২০১২ সালের ২২ জুন তিনি ইন্তেকাল করেন। ১৯৮০ সালে রামুর আলোকিত এসব গুণীজনরা প্রতিষ্ঠা করেছিলেন এই পাবলিক লাইব্রেরী। রামু পাবলিক লাইব্রেরীর প্রতিটি ধুলোকণায় মিশে আছে তাদের শ্রমের সার্থকতা। এটি এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। আগামী প্রজন্ম যেন এই লাইব্রেরীর সুফল পায়, সেই লক্ষে সকলকে সহযোগী হয়ে কাজ করতে হবে। জ্ঞানের উৎস রামু পাবলিক লইব্রেরীকে সমৃদ্ধ করতে হবে। এ জন্যে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও পরিকল্পিত পরিকল্পনা। রামু পাবলিক লাইব্রেরীকে আধুনিকায়নের মাধ্যমে সমৃদ্ধ করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জ্ঞান ভিত্তিক চর্চার মাধ্যমে রামু পাবলিক লাইব্রেরীকে সমৃদ্ধ করা হবে: ইউএনও মো. জিল্লুর রহমান

আপডেট সময় : ০৭:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬