ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

জনকল্যাণমূলক ১১ প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তি পর্যায়ের অনুদানকে উৎসাহিত করতে ১১টি প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক হিসেবে স্বীকৃতি দিয়ে আয়কর রেয়াত সুবিধা ঘোষণা করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১) অনুযায়ী এ সুবিধা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দান বা অনুদান দিলে তিনি আয়কর আইনের বিধান অনুযায়ী কর রেয়াত সুবিধা পাবেন।

স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ ম্যাথ অ্যান্ড রামকৃষ্ণ মিশন, ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সুবিধা আগামী ১ জুলাই কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো: আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনকল্যাণমূলক ১১ প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ১২:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬