ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎শান্তিগঞ্জে বায়তুল ফালাহ জামে মসজিদে সরকারিভাবে অনুদান প্রদানের জোরালো দাবি জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা উপকূলীয় বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তে মাইন  বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন! ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

রিজিয়নে লাগানো হবে ৫ হাজার ফলজ-ঔষধি গাছ

চিরিঙ্গা হাইওয়ে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ সুপার শাহিনুর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

১৪ জুন (রোববার) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শাহিনুর আলম খান চিরিঙ্গা হাইওয়ে থানা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিনসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

বৃক্ষরোপণ শেষে পুলিশ সুপার মোঃ শাহিনুর আলম খান বলেন, “গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, ভিটামিন ও ভেষজ ওষুধের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস। তাই প্রত্যেকের উচিত বর্ষা মৌসুমে বেশি বেশি গাছ লাগানো এবং এর পরিচর্যা করা।”

তিনি তার আওতাধীন কুমিল্লা রিজিয়নের সকল হাইওয়ে থানা ও অফিস কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের নির্দেশনা দেন। ইতোমধ্যে চিরিঙ্গা হাইওয়ে থানাসহ রিজিয়নের বিভিন্ন থানায় চারা বিতরণ করা হয়েছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রিজিয়নের সকল থানা ও অফিস কম্পাউন্ডে প্রায় ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রিজিয়নে লাগানো হবে ৫ হাজার ফলজ-ঔষধি গাছ

চিরিঙ্গা হাইওয়ে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ সুপার শাহিনুর

আপডেট সময় : ০৮:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬