ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎শান্তিগঞ্জে বায়তুল ফালাহ জামে মসজিদে সরকারিভাবে অনুদান প্রদানের জোরালো দাবি জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা উপকূলীয় বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তে মাইন  বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন! ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবে ১০ জন আনসার সদস্য

মোঃ সাঈদী আকবর ফয়সাল
  • আপডেট সময় : ১১:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।

সরকারের জাতীয় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য দায়িত্ব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার এবং আটজন আনসার সদস্যসহ মোট ১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

নিয়োজিত আনসার সদস্যরা ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। তারা হাসপাতাল এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েনের ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবে ১০ জন আনসার সদস্য

আপডেট সময় : ১১:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬