ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

কচুয়ায় বসতঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ, আহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে বসতঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার(০৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এতে এক নারী আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেংরাখালী গ্রামের রাস্তার পাশের ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আফসার আলী ও হালিমা খানমের (সম্পর্কে চাচা-ভাইজি) মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
অভিযোগ রয়েছে, শনিবার দুপুরে আফসার আলীর ছেলে রাকিব শেখ ও রাজিব শেখের নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হালিমা খানমের বাড়িতে হামলা চালায়। এ সময় হালিমা খানমের মেয়ে সেলিনা বেগম (৪৫) বাধা দিতে গেলে তিনি আহত হন। হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে জমিটি দখলে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।
হালিমা খানম বলেন, “জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি। আমার বাবা এটি আমাকে লিখে দিয়েছেন। গত ৩০ বছর ধরে আমরা জমিটি ভোগদখল করে আসছি। কিন্তু গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আমার চাচাতো ভাইয়েরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। শনিবার তারা লোকজন নিয়ে এসে আমার মেয়ের ওপর হামলা চালায়, বসতঘর ভাঙচুর করে জমি দখল করে নেয়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করে রাকিব শেখ বলেন, “জমিটি মূলত আমাদের। আমার চাচাতো বোনেরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন জমিটি দখল করে রেখেছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও তারা কোনো সমাধানে আসেনি। আমরা শুধু আমাদের জমির দখল নিয়েছি। এখানে কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।”
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন,জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কচুয়ায় বসতঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ, আহত ১

আপডেট সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬