ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎শান্তিগঞ্জে বায়তুল ফালাহ জামে মসজিদে সরকারিভাবে অনুদান প্রদানের জোরালো দাবি জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা উপকূলীয় বদরখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তে মাইন  বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন! ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

সনদ গ্রহণ করেন নুরুল ইসলাম সুমন

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বার্তা পরিবেশকঃ
  • আপডেট সময় : ০২:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদ গ্রহণকারীদের মধ্যে ছিলেন সাংবাদিক নুরুল ইসলাম সুমন।

গত ২, ৩ ও ৪ জুলাই কক্সবাজার পৌরসভার ঝাউতলাস্থ সাইমন রোডে অবস্থিত ডিপিএইচই’র ওয়াস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী কর্মশালায় আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল ডিজিটাল কনটেন্ট নির্মাণ, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা (মোজো), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার, ফ্যাক্ট-চেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ উপস্থাপনার কৌশল।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ডা. এনায়েত করিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফরিদুল আলম শাহীন।

আয়োজকরা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক গণমাধ্যমের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সক্ষমতা উন্নয়ন এবং সমসাময়িক সাংবাদিকতার বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানই ছিল এ কর্মশালার মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সনদ গ্রহণ করেন নুরুল ইসলাম সুমন

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আপডেট সময় : ০২:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬