ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের “হিট লিস্ট” আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল। শিক্ষক: মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারে ত্রাণ বিতরণ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৯০ পরিবারের পাশে ১১ বিজিবি দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান—ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প

ইসরায়েলে বন্দুক হামলা, আহত ৪, নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলের কোখাভ ইয়া’ইরে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে দুজন এই হামলায় অংশ নেন। যারমধ্যে একজনকে আহত অবস্থায় আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। অপর একজনকে আটকে অভিযান চালাচ্ছে তারা। গতকাল রোববার এ হামলার ঘটনা ঘটে। যে একজন নিহত হয়েছেন তিনি হামলাকারী নাকি সেটি এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় চার বেসামরিক আহত হয়েছেন। যারমধ্যে একজনের অবস্থা গুরুতর। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড তাদের অবৈধ বসতি তুজুর ইয়েজাকের বাসিন্দাদের ঘরের ভেতর থাকার নির্দেশনা দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। আরেক হামলাকারীকে এখনো আটক করতে না পারার কারণে সেখানকার বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির এ ঘটনার পর পর একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, যারা ইহুদিদের রক্ত ঝরিয়েছে তাদের মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে এ দণ্ড কার্যকর করা হবে। আলজাজিরাকে ইসরায়েলের একটি সূত্র পরবর্তীতে জানায়, এক হামলাকারী নিহত হয়েছেন। তিনি আরব-ইসরায়েলি। এছাড়া জানা গেছে সবমিলিয়ে অন্তত তিন জায়গায় হামলা হয়েছে। যারমধ্যে রয়েছে একটি পেট্রল স্টেশনও। সেখানে অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরায়েলে বন্দুক হামলা, আহত ৪, নিহত ১

আপডেট সময় : ০৭:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬