ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মহেশখালীতে দূূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জেলা জামায়াতের আমীর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী শান্তিগঞ্জে তালামীযের কমিটি গঠন,সভাপতি  কাজী রাসেল,সম্পাদক মামুন ‎ ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলে। গতকাল সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডা. শফিকুর রহমানের আসন্ন অস্ট্রেলিয়া সফর, সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সম্ভাবনা এবং জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে দেশটির হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন ও অ্যানা পিটারসন উপস্থিত ছিলেন। অন্যদিকে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, মারজিয়া আক্তার এমপি, মারদিয়া মমতাজ এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে ডা. শফিকুর রহমানের আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে আলোচনা হয়। তবে সফরের সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।

আগামী কয়েক দিনের মধ্যেই তিনি অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের পর গণতন্ত্রকে আরো কার্যকর ও অর্থবহ করে তোলার ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ মত প্রকাশ করে যে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না। এ সময় ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় হয়।

এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণ এবং জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরো এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় করে দুই পক্ষ।

দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান

আপডেট সময় : ০২:৩১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬