Logo শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব, আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব, আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র

সেবার নামে করদাতাদের হয়রানি বন্ধের আহ্বান অর্থ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

সেবার নামে করদাতাদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অন্তবর্তী সরকারের নানা সংস্কার পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে বলেও জানান তিনি। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আগামী অর্থবছরেই করপোরেট ট্যাক্স অনলাইন করা হবে। এতে দুর্নীতিও কমবে।

দেশে এক কোটির বেশি টিআইএন ধারী থাকলেও তার অর্ধেকের বেশি রিটার্ন জমা দেয় না। নানা রকম হয়রানি ও এনবিআরের মাঠ পর্যায়ে নজরদারির অভাবে কমছে কর-জিডিপি অনুপাত। এতে বাজেট বাস্তবায়নে বাড়ছে দেশি-বিদেশি ঋণের চাপ।  

এমন অবস্থায় অনলাইনে কর আদায় সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার চালু করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সহজে অনলাইনে আয়কর দেওয়া যাবে।  

এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামীর সরকারকে আশার আলো দেখাবে কর সংগ্রহের আধুনিক পদ্ধতি। তিনি বলেন, ‘আপনারা যে ক্লায়েন্টকে বলেন, আজকে-কালকে-পরশু আসেন, এটা তো তাদের জন্য হয়রানি। যথাসময়ে তো তাদের বলতে হবে, কাজ করতে হবে।’

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, এ বছরই তৈরি করা হবে কর অ্যাপস। তাঁর মতে, কর আদায়ের প্রক্রিয়া ডিজিটাইজ করা গেলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এখন আমরা যেটা দেখি, অনেক ট্যাক্সপেয়ারের প্রতি বছরই অডিট পড়ে। অনেক ট্যাক্সপেয়ারের সারাজীবনের কখনোই অডিট পড়নাই। এটা তো বৈষম্য। এদে আমরা ঠিকমতো অডিট সিলেক্ট করতে পারি না। এই জায়গাটাতে বড় যুগান্তকারী পরিবর্তন হবে। আগামী বছর থেকে আমরা করপোরেট ট্যাক্সকেও ইনশাল্লাহ অনলাইন সাবমিশনে নিয়ে আসব।’

নতুন এ সফটওয়্যার ব্যবহারে দুর্নীতি কমবে বলে মনে করে জাতীয় রাজস্ব বোর্ড। 

বিষয়:

এনবিআর
বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে-সংসদে প্রধানমন্ত্রী

বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে-সংসদে প্রধানমন্ত্রী

হাজারো শিক্ষার্থীকে মানুষ করার কারিগর মাও: নুরুল আলম আক্তারী আইসিইউতে, দোয়া কামনা

হাজারো শিক্ষার্থীকে মানুষ করার কারিগর মাও: নুরুল আলম আক্তারী আইসিইউতে, দোয়া কামনা

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইসলামপুরে চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

সোনালী বাজার পরিচালনা কমিটির প্রথম মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনালী বাজার পরিচালনা কমিটির প্রথম মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে এসএসসি-দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

কমলগঞ্জে এসএসসি-দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে মেসার্স হবিবর ট্রেডার্সকে জরিমানা ও সার বিতরণ

রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে মেসার্স হবিবর ট্রেডার্সকে জরিমানা ও সার বিতরণ

কমলগঞ্জে ঘরের সিঁড়ির নিচে ৫ বিষধর কোবরা শাবক উদ্ধার

কমলগঞ্জে ঘরের সিঁড়ির নিচে ৫ বিষধর কোবরা শাবক উদ্ধার

কমলগঞ্জে ১৮ বছরের তরুণীর মৃত্যু, চিরকুট ঘিরে নানা প্রশ্ন

কমলগঞ্জে ১৮ বছরের তরুণীর মৃত্যু, চিরকুট ঘিরে নানা প্রশ্ন

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
১০

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

এলাকার খবর

সম্পর্কিত