ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আয়োজন নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির কর্মশালা মানবিক শওকত হোসেনের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ১৫ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রজ্ঞাপনে পদ নেই সনদে সাল পরিবর্তন:ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে তোলপাড়

অজিদের হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। মাত্র ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত শাদাব খান ও আব্দুল সামাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। যদিও তার এই সিদ্ধান্ত কাজে লাগেনি। পুরো ইনিংসে তিনি ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। তার ব্যাটে আসে ৭১ বলে ৬৫ রান। বাকি সবাই হয়েছে ব্যর্থ। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ১৯ রান। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের হয়ে শুরুতেই আঘাত হানেন। প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন। পরে ইনিংসের মাঝপথে ইংলিসের উইকেট নিয়ে বড় ধসের সূচনা করেন। একসময় ১১৯/৩ অবস্থানে থাকা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ১৫৭ রানেই অলআউট হয়ে যায়। লেগ স্পিনার আবরার আহমেদও ছিলেন দুর্দান্ত। তিনি ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। অন্যদিকে শাদাব খান ৯ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। জবাবে পাকিস্তানের হয়ে শুরুটা আক্রমণাত্মক করেন মাজ সাদাকাত। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন অভিজ্ঞ বাবর আজম। ৮৪ বলে ৪০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন এবং গড়ে দেন দলের জয়ের ভিত। অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাথু কুহনেম্যান মাঝের ওভারগুলোতে দুর্দান্ত বোলিং করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট তুলে নিলে ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন শাদাব খান এবং ১৮ রানে অপরাজিত থাকেন আবদুল সামাদ। তাদের জুটিতেই ৪২তম ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান এবং সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে নেয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অজিদের হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

আপডেট সময় : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬