Logo বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

হাজারো মানুষের পদচারণা, বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার

নাঈম আহমেদ ‍তুহিন (আশাশুনি সাতক্ষীরা) প্রতিনিধি)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার ছবি: আশাশুনি প্রতিনিধি:
বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার ছবি: আশাশুনি প্রতিনিধি:

হাজারো মানুষের পদচারণা, বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার

আশাশুনি প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ বাজারে মানুষের ব্যাপক চলাচল থাকে। বাজারে রয়েছে প্রায় ৭০০টি স্থায়ী ও অস্থায়ী দোকান, একটি কলেজিয়েট স্কুল, একটি কেজি স্কুল, কয়েকটি ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আশপাশের বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে মানুষ এখানে কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও ব্যাংকিংসহ নানা প্রয়োজনে আসেন। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিনগুলোতে বাজারে মানুষের উপস্থিতি আরও বেড়ে যায়। এত গুরুত্বপূর্ণ একটি বাজারে পর্যাপ্ত ও ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগারের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

বাজারের প্রধান সড়ক ও ভ্যানগ্যারেজ সংলগ্ন এলাকায় একটি গণশৌচাগার থাকলেও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে সেটি ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে বাজারে আসা মানুষকে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং দূরদূরান্ত থেকে আসা মানুষের ভোগান্তি বেশি। নারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শৌচাগারের ব্যবস্থা না থাকায় তাঁদের সমস্যাও আরও প্রকট হয়ে উঠেছে। দীর্ঘ সময় বাজারে অবস্থান করলেও প্রয়োজনীয় এ সুবিধা না থাকায় অনেককে অস্বস্তির মধ্যে থাকতে হয়।

স্থানীয়দের মতে, বুধহাটা বাজারের ব্যবসা-বাণিজ্য, জনসমাগম ও আশপাশের মানুষের নির্ভরতার বিষয়টি বিবেচনায় নিয়ে এখানে একটি আধুনিক ও পরিচ্ছন্ন গণশৌচাগার নিশ্চিত করা জরুরি। শুধু নতুন শৌচাগার নির্মাণ নয়, বর্তমানে থাকা শৌচাগারটি সংস্কার করে সচল করা এবং নিয়মিত দেখভালের জন্য একজন দায়িত্বশীল পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ব্যবস্থাও করা প্রয়োজন। পাশাপাশি নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থা, নিরাপদ পানির সুবিধা, পর্যাপ্ত আলো, হাত ধোয়ার ব্যবস্থা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও বাজার পরিচালনা কমিটির কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

 

বিষয়:

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
১

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
২

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি
৩

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি

গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর
৪

গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর

হাজারো মানুষের পদচারণা, বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার
৫

হাজারো মানুষের পদচারণা, বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার

আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে উজানটিয়া বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা
৬

আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে উজানটিয়া বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

পেকুয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে গোলদীঘির খাল
৭

পেকুয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে গোলদীঘির খাল

আশাশুনির গোদাড়ায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্ধবার্ষিক সমন্বয় সভা
৮

আশাশুনির গোদাড়ায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্ধবার্ষিক সমন্বয় সভা

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা
৯

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা

দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
১০

দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

এলাকার খবর

সম্পর্কিত