শোভনালীর গোদাড়ায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্ধবার্ষিক সমন্বয় সভা
আশাশুনি প্রতিনিধি ।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকায় ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উপকূলীয় এলাকার বিভিন্ন সমস্যা, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং অভিযোজন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আগামী ছয় মাসের জন্য বিভিন্ন কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় LEDARS-এর CARE প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মনিরুজ্জামান মনির, ফিল্ড অফিসার মো. আব্দুল্লাহসহ ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষায় পরিকল্পিত অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।