Logo মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

মোঃ আবু সঈদ (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:
মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার প্রান্তিক জনগোষ্ঠীর নারীর শিক্ষা, কর্মদক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও বেসরকারি উন্নয়ন সংস্থা এমপাওয়ারমেন্ট ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)-এর যৌথ উদ্যোগে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জে পরিচালিত এ সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করা হয়। গত বছর ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)’ কর্মসূচির আওতায় ইরার সহযোগিতায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদর—এই চারটি উপজেলায় সামাজিক নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল নারীর শিক্ষা, কর্মদক্ষতা ও কর্মসংস্থান এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সেবাপ্রাপ্তির বাস্তব চিত্র তুলে ধরা। উল্লেখ্য, গত ১৩ জুলাই সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারীর শিক্ষা, কর্মদক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, নাগরিক দলের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশগ্রহণ করেন। সভায় সামাজিক নিরীক্ষার ফলাফল, পর্যবেক্ষণ, বিদ্যমান সমস্যা ও উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীদের মতামত, পর্যবেক্ষণ ও সুপারিশ পর্যালোচনা এবং সংকলনের মাধ্যমে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা প্রস্তুত করা হয়। পরবর্তী সময়ে তা জেলা প্রশাসকের কাছে উপস্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিবেচনার জন্য হস্তান্তর করা হয়। প্রতিবেদন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ইরার প্রোগ্রাম ডিরেক্টর জনাব কামরুজ্জামান ও ফিল্ড কো-অর্ডিনেটর তৃপ্তি দে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলার নারী শিক্ষা, কর্মদক্ষতা ও কর্মসংস্থানের কার্যকারিতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি সেবা আরও সহজলভ্য, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়ক হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে সিপিডি ও ইরার এই যৌথ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, এ কার্যক্রমটি সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাস্তবায়নে এবং ইরার সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

বিষয়:

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী সেলিমের টাকা নিয়ে উধাও, আবারও ব্যবসা শুরু করতে চান মানুষের সহযোগিতায়
১

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী সেলিমের টাকা নিয়ে উধাও, আবারও ব্যবসা শুরু করতে চান মানুষের সহযোগিতায়

শীতের আমেজে পর্যটকদের হাতছানি দিচ্ছে সাতক্ষীরার দেবহাটার ‘মিনি সুন্দরবন’
২

শীতের আমেজে পর্যটকদের হাতছানি দিচ্ছে সাতক্ষীরার দেবহাটার ‘মিনি সুন্দরবন’

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
৩

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না -মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৪

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না -মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর
৫

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

প্রথমবার ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
৬

প্রথমবার ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

জরাজীর্ণ ভবন, কর্দমাক্ত সড়ক—সংকটে সাতক্ষীরার চিলেডাঙ্গা ওসমানিয়া দাখিল মাদ্রাসা
৭

জরাজীর্ণ ভবন, কর্দমাক্ত সড়ক—সংকটে সাতক্ষীরার চিলেডাঙ্গা ওসমানিয়া দাখিল মাদ্রাসা

চট্টগ্রামের এরিস্টোকেয়ার হাসপাতালে প্রথম সফল হিপ প্রতিস্থাপন
৮

চট্টগ্রামের এরিস্টোকেয়ার হাসপাতালে প্রথম সফল হিপ প্রতিস্থাপন

চট্টগ্রামের এরিস্টোকেয়ার হাসপাতালে প্রথম সফল হিপ প্রতিস্থাপন
৯

চট্টগ্রামের এরিস্টোকেয়ার হাসপাতালে প্রথম সফল হিপ প্রতিস্থাপন

ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
১০

ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

এলাকার খবর

সম্পর্কিত