Logo মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ এয়ারলাইনসের বিমানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র।

 

শেখ হাসিনার দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানানোর ঘটনা এটাই প্রথম। বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে এদিন বাংলাদেশের বিজয় অর্জিত হয়।

 

শেখ হাসিনার এই ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার পর দেশে সহিংসতাও বেড়েছে।

 

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি বিমানে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য একইভাবে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

 

বিবৃতিতে আরো বলা হয়, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

 

এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

 

তবে গত রোববার রয়টার্সকে বাংলাদেশের একজন মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনার জন্য বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। ওই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

 

জাতিসংঘের হিসাবে, ওই আন্দোলন ও সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগেই শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার হয়।

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা
১

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা

দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
২

দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা
৩

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা

অভিনেতা সোহেল খান মারা গেছেন
৪

অভিনেতা সোহেল খান মারা গেছেন

পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা
৫

পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী সেলিমের টাকা নিয়ে উধাও, আবারও ব্যবসা শুরু করতে চান মানুষের সহযোগিতায়
৬

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী সেলিমের টাকা নিয়ে উধাও, আবারও ব্যবসা শুরু করতে চান মানুষের সহযোগিতায়

শীতের আমেজে পর্যটকদের হাতছানি দিচ্ছে সাতক্ষীরার দেবহাটার ‘মিনি সুন্দরবন’
৭

শীতের আমেজে পর্যটকদের হাতছানি দিচ্ছে সাতক্ষীরার দেবহাটার ‘মিনি সুন্দরবন’

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
৮

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না -মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৯

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না -মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর
১০

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

এলাকার খবর

সম্পর্কিত