Logo মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি

পেকুয়া চৌমুহনীতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা চৌমুহনীতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে চৌমুহনী ক্রেমলিন চৌধুরী প্লাজার সামনে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় মাওলানা জহিরের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম বলেন, পেকুয়া বাজার ও চৌমুহনীতে যানজটের অন্যতম প্রধান কারণ অবৈধভাবে গাড়ি পার্কিং ও ফুটপাত দখল। পেকুয়া বাজার ইতোমধ্যে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। চৌমুহনীতেও মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় আইন অমান্যকারীদের জরিমানা করা হবে এবং প্রয়োজনে অবৈধভাবে রাখা জিনিসপত্র জব্দ করা হবে। মার্কেট এলাকায় ইভটিজিং ও মাদকদ্রব্য সেবনের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পেকুয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারি বলেন, পেকুয়া উপজেলা ও পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট চৌমুহনী। এখানে হাসপাতাল, উপজেলা পরিষদ, পৌরসভা, কলেজ ও স্কুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। অথচ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। এতে পথচারী ও সেবাপ্রত্যাশীদের দুর্ভোগ পোহাতে হয়। যানজট নিরসনে চৌমুহনীকে ‘নো-পার্কিং জোন’ ঘোষণা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
মগনামা ও বরইতলী সিএনজি ও অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হারুন বলেন, সিএনজি ও অটোরিকশার কারণে যদি চৌমুহনীতে যানজটের সৃষ্টি হয়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হোক। সেখানে গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামার ব্যবস্থা করা হলে তারা তা মেনে চলবেন।

চৌমুহনী ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি রাফিউল করিম মিন্টু বলেন, চৌমুহনীতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। অযথা সিএনজি ও বাস পার্কিং, মার্কেট এলাকায় মাদক সেবন এবং ইভটিজিং বন্ধে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

পেকুয়া থানার এসআই পল্লব ঘোষ বলেন, পেকুয়া বাজারের মতো চৌমুহনীকেও ফুটপাত দখলমুক্ত করতে হবে। গাড়ির পার্কিং নির্দিষ্ট স্থানে সরিয়ে নিতে হবে। ইভটিজিং বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেকুয়া থানার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

চৌমুহনী ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ছিদ্দিকী বলেন, চৌমুহনীতে বর্তমানে কয়েকটি সমস্যা রয়েছে। এর মধ্যে অযথা গাড়ি পার্কিংয়ের কারণে যানজট, ফুটপাত দখল, কিশোর গ্যাংয়ের আনাগোনা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের ইভটিজিং এবং রাত ১২টার পরও দোকান খোলা রাখার বিষয়গুলো অন্যতম। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন ক্রেমলিন চৌধুরী প্লাজার সভাপতি মাস্টার আনছার উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ হোসাইনসহ স্থানীয় ব্যবসায়ীরা।
সভায় চৌমুহনী এলাকার যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং বন্ধ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিষয়:

কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
১

কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি

সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করে তুলছেন আব্দুল সুবহান খালেদ
২

সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করে তুলছেন আব্দুল সুবহান খালেদ

​শিক্ষাই শক্তির মূল: মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
৩

​শিক্ষাই শক্তির মূল: মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
৪

কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি

​মুদি দোকানের সামনে ডিবির থাবা, ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক
৫

​মুদি দোকানের সামনে ডিবির থাবা, ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

কচ্ছপিয়ায় ১৫৮ কৃষক পরিবারে দেশি মুরগি বিতরণ তামাক চাষ থেকে টেকসই কৃষিতে স্থানান্তরের উদ্যোগ
৬

কচ্ছপিয়ায় ১৫৮ কৃষক পরিবারে দেশি মুরগি বিতরণ তামাক চাষ থেকে টেকসই কৃষিতে স্থানান্তরের উদ্যোগ

পেকুয়ায় মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা
৭

পেকুয়ায় মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা

পেকুয়ায় চনা-মুড়ি বিক্রির আড়ালে ইয়াবা কারবার, আটক ১
৮

পেকুয়ায় চনা-মুড়ি বিক্রির আড়ালে ইয়াবা কারবার, আটক ১

পেকুয়া চৌমুহনীতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
৯

পেকুয়া চৌমুহনীতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কার্প জাতীয় মাছের গুনগত মানসম্পন্ন পোনা উৎপাদন প্রশিক্ষন অনুষ্ঠিত
১০

ঠাকুরগাঁওয়ে কার্প জাতীয় মাছের গুনগত মানসম্পন্ন পোনা উৎপাদন প্রশিক্ষন অনুষ্ঠিত

এলাকার খবর

সম্পর্কিত